Logo
শিরোনাম

শেষ লটের শুটিং করে কলকাতায় ফিরে গেলেন কৌশানি

প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি। এখন নিয়মিত কাজ করছেন বাংলাদেশের সিনেমায়। সম্প্রতি শেষ করেছেন প্রিয়া রে সিনেমার শুটিং। শাপলা মিডিয়ার প্রযোজনায় যেটা পরিচালনা করছেন পূজন মজুমদার। চাঁদপুরে হয়েছে সিনেমাটির চিত্রায়ন।

গত ১৮ নভেম্বর এই সিনেমার শেষ লটের শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন। সপ্তাহ দুয়েক কাজের পর তিনি ফিরে গেছেন কলকাতায়। শনিবার (৪ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে।

তবে যাওয়ার আগে কৌশানি দিয়ে গেছেন একটি নতুন খবর। সেটা হলো- ঢাকার সিনেমায় কেবল অভিনয় নয়, গানও করতে যাচ্ছেন তিনি। প্রিয়া রে সিনেমারই একটি গানে কণ্ঠ দেবেন অভিনেত্রী। গানটির শিরোনাম তুমি এমনি করে থাকো ।

ইতোমধ্যে এ গানের একটি ভার্সন তৈরি হয়ে গেছে। তাতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। নতুন আয়োজনে কৌশানিও গাইবেন। আগামী বছরের ৮ জানুয়ারি ঢাকায় এসে গানের রেকর্ডিং করে যাবেন তিনি।

গান গাওয়ার প্রসঙ্গে কৌশানি বলেন, এর আগে অনেকবার গান গাওয়ার প্রস্তাব পেয়েছি। তবে সাহস করিনি। এই গানটির কথা ও সুর এত পছন্দ হয়েছে যে, লোভ সামলাতে পারলাম না। পরিচালককে অনুরোধ করলাম আমাকে দিয়ে একটি ভার্সন গাওয়ানোর। আমি প্রতিদিনই গানটি প্র্যাকটিস করছি। আশা করছি, সুরটা ভালোভাবে কণ্ঠে ধারণ করতে পারব।

কেবল গানের খবর নয়, নতুন আরও দুটি সিনেমার কথাও জানিয়ে গেলেন কৌশানি। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য সিনেমাগুলো হলো আর্তনাদমিঠাই। এগুলো নির্মাণ করবেন জাকির হোসেন রাজু ও শামীম আহমেদ রনি। কৌশানি জানান, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান তাকে বোনের মতো স্নেহ করেন। তাই তার কথা ফেলতে পারেননি। এছাড়া পরিচালকদ্বয়কেও তার পছন্দ হয়েছে। সেজন্য সিনেমা দুটিতে কাজের জন্য রাজি হয়েছেন।

নিউজ ট্যাগ: কৌশানি মুখার্জি

আরও খবর