
চ্যাম্পিয়নস লিগের
শেষ ষোলোর প্রথম লেগে সহজ জয় পেয়েছে চেলসি। গত আসরের চ্যাম্পিয়নরা ঘরের মাঠ স্টামফোর্ড
ব্রিজে ২-০ গোলে হারিয়েছে লিলকে। এই জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখল টমাস টুখেলের দল।
ম্যাচের অষ্টম
মিনিটে এগিয়ে যায় চেলসি। হাকিম জিয়াচের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন কাই হাভার্ৎজ।
এরপর সমতায় ফিরতে চেষ্টা চালায় ফরাসি চ্যাম্পিয়ন লিল।
তবে উল্টো ব্লুজরা
ব্যবধান দ্বিগুণ করে বিরতির পর। ৬৩তম মিনিটে এনগোলা কান্তের পাসে বল জালে পাঠান ক্রিস্টিয়ান
পুলিসিচ।
দু’দল ফিরতি লেগ খেলবে ১৬ মার্চ। চেলসিকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে লিল।

