Logo
শিরোনাম

শেরপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২০৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শেরপুরের নকলায় এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। উপজেলার অষ্টধর ইউনিয়নের কাজাইকাটা এলাকায় এ ঘটনা ঘটে। ১২ বছরের বাপ্পী মিয়া কাজাইকাটা এলাকার বাবুল মিয়ার ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, বাপ্পী স্থানীয় হাই স্কুলের শিক্ষার্থী। বাপ্পীর মা পরিবারের সাথে থাকে না। দুবোনের বিয়ে হয়েছে। দাদির বাড়িতে বাবাসহ এক বোনের সাথে তারা থাকতো। বাপ্পীর বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন। রাতে সে হাসিখুশি করে সবার সাথে মিলে খেয়েছে। তারপর সবার অগোচরে বাড়ির পাশের কাঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১১টার দিকে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেছেন, বাপ্পীর মৃত্যু আত্মহত্যাজনিত তবে এতটুকু বাচ্চার মনে কি দুঃখ থাকতে পারে তা জানার চেষ্টা চলছে।


আরও খবর