
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সোমবার শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের। সোমবার বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়াবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। সেই আসনে দলীয় মনোনয়ন পেয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা। শেরীফা কাদের জাতীয় পার্টির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।
জিএম কাদেরের ভাই, পার্টির প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান এইচএম এরশাদ তার ভাইয়ের স্ত্রী শেরীফাকে দলের ভাইস চেয়ারম্যান করে গিয়েছিলেন।

