Logo
শিরোনাম

সেরা খাবারের তালিকায় বাংলাদেশ ৪৩তম

প্রকাশিত:মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২২ সালের বিশ্বের সেরা খাবারের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।

টেস্টএটলাস ২০২২ এর ফলাফল অনুযায়ী বাংলাদেশ পেয়েছে ৩.৯৭ পয়েন্ট। বাংলাদেশের সেরা রেটযুক্ত খাবারের মধ্যে রয়েছে ফুচকা, ভর্তা, চমচম, হালিম এবং জিলাপিসহ দেশের অন্যান্য ২০টি মুখরোচক আইটেম।

তালিকা অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশি খাবারের জন্য সেরা রেস্তোরাঁগুলো হলো হাজি বিরিয়ানি (ঢাকা), আল-রাজ্জাক (ঢাকা), সালামস কিচেন (ঢাকা), কুটুম বাড়ি (শ্রীমঙ্গল), প্রীতিরাজ রেস্টুরেন্ট (সিলেট)।

এ তালিকায় প্রথম স্থানে ইতালি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে গ্রিস ও স্পেন। উপাদান, খাবার এবং পানীয়র জন্য দর্শকদের ভোটের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিংয়ে ভারত পঞ্চম স্থানে রয়েছে এবং জাপানি খাবার চতুর্থ স্থান অর্জন করেছে।

নিউজ ট্যাগ: টেস্টএটলাস

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩