Logo
শিরোনাম

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জাপানের

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৯৪তম অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতলো জাপানের ড্রাইভ মাই কার। এটি পরিচালনা করেছেন রিয়ুসুকে হামাগুচি। তার হাতে ট্রফি তুলে দিয়েছেন আমেরিকান অভিনেত্রী টিফানি হ্যাডিশ ও কানাডিয়ান অভিনেতা সিমু লিউ। ড্রাইভ মাই কার হলো অস্কারের সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত প্রথম জাপানি ছবি। এর জয় মোটামুটি নিশ্চিত ছিল বলা যায়। বাফটা, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডস এবং ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতেছে এটি। এবার দেশের জন্য অস্কার নিয়ে যাবেন রিয়ুসুকে হামাগুচি।

জাপানিজ কথাসাহিত্যিক হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ড্রাইভ মাই কার। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন একজন অভিনেতা-নাট্য নির্দেশককে কেন্দ্র করে ছবিটির গল্প। স্ত্রীকে হারানোর দুই বছর পর আন্তন চেখভের আঙ্কেল ভানিয়ার নাট্য প্রযোজনা নির্দেশনা দিতে প্রিয় গাড়ি নিয়ে হিরোশিমায় যায় সে। পথে যেতে যেতে নারী গাড়িচালকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার।

এবারের অস্কারে সেরা পরিচালক ও সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য শাখাতেও মনোনয়ন পেয়েছেন রিয়ুসুকে হামাগুচি। ছবিটির সুবাদে ৭৪তম কান উৎসবে সেরা চিত্রনাট্যকার পুরস্কার জেতেন তিনি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবার সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায় আরও মনোনয়ন পেয়েছে ফ্লি (ডেনমার্ক), দ্য হ্যান্ড অব গড (ইতালি), লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান)এবং দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)।

নিউজ ট্যাগ: ড্রাইভ মাই কার

আরও খবর