Logo
শিরোনাম

সেন্সর ছাড়পত্র পেলো ‘লাল মোরগের ঝুঁটি’

প্রকাশিত:সোমবার ০৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২২ অক্টোবর ২০২৩ | ১২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবশেষে সেন্সর ছাড়পত্র পেলো নূরুল আল আতিকের আলোচিত সিনেমা লাল মোরগের ঝুঁটি। গত রবিবার (৭ নভেম্বর) সেন্সর পায় সিনেমাটি।

নূরুল আলম আতিক বলেন, আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সিনেমাটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। পান্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমা।

এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুন প্রমুখ।


আরও খবর