Logo
শিরোনাম

সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে আল-জাজিরা

প্রকাশিত:মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী দেশের গর্ব। এটিকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে নানান গুজব ছড়ানো হচ্ছে। বাহিনী এখন অনেক সুসংহত। বাহিনী ঘৃণাভরে এসব প্রত্যাখান করেছে। পুরো চেইন অব কমান্ড সবাই-ই সতর্ক। সেনাবাহিনী সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। এসব প্রচারণায় কিছুই হবে না বাহিনীর। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আর্মি এভিয়েশনের বেসিক কোর্সের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি আরও বলেন, তাদের (আল-জাজিরার) উদ্দেশ্য হাসিল হবে না। পরিবারের সদস্যরা অব্যাহতি পাওয়ার পরই ভাইয়েরা এসেছিল। সেনাবাহিনীর ভাবমূর্তি বজায় রাখতে কি করতে হবে সে ব্যাপারে আমি ওয়াকিবহাল। আল-জাজিরা যা করেছে সেটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

বিভিন্ন দেশে ভ্রমণের সময় চিত্রধারণ প্রসঙ্গ তিনি বলেন, পারিবারিক কাজে অফিশিয়াল প্রটোকল ব্যবহার করিনি। সে সময়ই এমন কাজগুলো উদ্দেশ্যমূলকভাবে এসবের চিত্রধারণ করা হয়েছে। সেনাপ্রধানকে হেয় করার মানে প্রধানমন্ত্রীকে হেয় করা। আমার কারণে সেনাবাহিনী ও সরকার যাতে বিব্রত না হয়, সে ব্যাপারে আমি পূর্ণ সচেতন। তারা কাটপিস দিয়ে এসব বানিয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই- সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত ও ওয়েল মোটিভেটেড একটা ফোর্স। আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত ইফেকটিভ। বাহিনীর প্রতিটি সদস্য ঘৃণাভরে এ ধরনের অপচেষ্টা অতীতেও প্রত্যাখ্যান করেছে, এখনও করছে। বর্তমানে যা আছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টারস মেন শীর্ষক প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়ে সেনা সদর বলেছে, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সোমবার রাতে পাঠানো ওই প্রতিবাদলিপিতে বলা হয়েছে, পেশাগতভাবে অত্যন্ত দক্ষ, সকলের কাছে অতি গ্রহণযোগ্য সেনাবাহিনী প্রধানকে কোনো তথ্য প্রমাণ ছাড়া আল জাজিরা কর্তৃক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং কাল্পনিকভাবে দুর্নীতির সাথে জড়িত করার অপপ্রয়াস সেনাবাহিনী ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।


আরও খবর