Logo
শিরোনাম

শেখ হাসিনার জন্য ২০ মণ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১১ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী আগেই পাঠিয়েছেন আম এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পাঠালেন আনারস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার (১১ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো পাঠানো হয়। বন্দরে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা।

এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙা আম খেতে অনেক সুস্বাদু। ওইদিন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন আমগুলো গ্রহণ করেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, ত্রিপুরার মূখ্যমন্ত্রীর তরফ থেকে তার প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসেন। ৮০টি কার্টনে মোট ৮০০ কেজি আনারস ছিল।


আরও খবর