Logo
শিরোনাম

‘শেখ হাসিনা’ চরিত্রে অপু বিশ্বাস

প্রকাশিত:রবিবার ১৪ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন অনন্যা রুমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির মহরত।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রসঙ্গে অনন্যা রুমা জানান, অপু বিশ্বাস ছাড়াও এতে অনেক গুণী শিল্পীরা অভিনয় করবেন। ৫ ভাষায় নির্মিত হবে চলচ্চিত্রটি। শিগগিরই চিত্রায়ণ শুরু হবে।

শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি জানান, এটি তার স্বপ্নের চরিত্র। অভিনয় ক্যারিয়ারে অন্যরকম এক পাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলচ্চিত্রটি।


আরও খবর