
বলিউডের তরুণ
মডেল ও অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন। মাত্র ৪০ বছরেই জীবনের ইতি টানলেন তিনি।
তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না বলিউডপ্রেমীরা। তবে সবচেয়ে বেশি যিনি আঘাত
পেয়েছেন, ভেঙে পড়েছেন, তিনি শেহনাজ গিল, সিদ্ধার্থের প্রেমিকা।
বুধবার (১ সেপ্টেম্বর)
রাতে সিদ্ধার্থের বাড়িতেই ছিলেন শেহনাজ গিল। এদিন সন্ধ্যারাত থেকেই অস্বস্তি বোধ করছিলেন
অভিনেতা। তখন শেহনাজ ও সিদ্ধার্থের মা রিতা শুক্লা ছিলেন পাশে। তারা সিদ্ধার্থকে লেবু
পানি ও আইসক্রিম খাওয়ান। যাতে তার অস্বস্তি কাটে।
রাত দেড়টার দিকে
শেহনাজের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ। ঘুমিয়ে যান শেহনাজও। সকালে শেহনাজ
ঘুম থেকে উঠে দেখেন সিদ্ধার্থ নড়াচড়া করছেন না। এরপর পরিবারের অন্যদের ডাকেন। তাৎক্ষনিক
হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা। হাসপাতালে
নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রেমিকের মৃত্যুতে
একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন শেহনাজ। গণমাধ্যমের সঙ্গে পর্যন্ত কথা বলছেন না। তার বাবা
সন্তোষ সিং সুখ বলেন, ও কথা বলতে পারছে না ঠিকমতো। শুধু একটা কথাই বারবার বলছে- ‘বাবা, আমার হাতে
ও পৃথিবী ছেড়ে চলে গেল। আমি এবার কীভাবে বাঁচব?

