Logo
শিরোনাম

শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন ফুলকপির বিরিয়ানি

প্রকাশিত:রবিবার ২৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিরিয়ানির নামে নাক সিঁটকোন, এমন মানুষ বোধহয় বিরল। খালি পেট হোক বা ভরা পেট,দিন হোক বা রাত বিরিয়ানিতে অরুচি! নৈব নৈব চ। বিশেষ করে এই প্রজন্ম তো বিরিয়ানি বলতে অজ্ঞান। তবে মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া হয়ই, এই শীতে খানিক স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ফুলকপির বিরিয়ানি।

কী ভাবে বানাবেন শীতের তারকা সব্জি ফুলকপির বিরিয়ানি?

উপকরণ :

১) টুকরো করে কাটা ফুলকপি: ৫০০ গ্রাম

২) বাসমতী চাল: ৫০০ গ্রাম

৩) পেঁয়াজ কুচি: এক কাপ

৪) ভাজা পেঁয়াজ: আধ কাপ

৫) আদা বাটা: এক চাচামচ

৬) রসুন বাটা: এক চাচামচ

৭) জিরে বাটা: এক চাচামচ

৮) হলুদ গুঁড়ো: এক চাচামচ

৯) লঙ্কার গুঁড়ো : আধ চাচামচ

১০) এলাচ: ২টি

১১) দারচিনি: ২টি

১২) কেওড়া জল: আধ চামচ

১৩) কাঁচা লঙ্কা: ৩ টি

১৪) লবণ: স্বাদমতো

১৫) তেল: ৪ থেকে ৫ চামচ

প্রণালী:

 প্রথমে কড়াইতে তেল গরম করে গরম মশলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন।

এবার কড়াইতে সব মশলা দিয়ে ভাল করে কষিয়ে তাতে ফুলকপিগুলি দিয়ে দিন।

অল্প জল দিয়ে ফুলকপি কষাতে থাকুন। আধ সিদ্ধ হয়ে এলে আলাদা করে বাটিতে তুলে রাখুন।

এবার চাল দিয়ে ভাল করে নাড়তে থাকুন। মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। চাল আগে থেকে ধুয়ে অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভাল।

চাল আর মশলাগুলি একসাথে মিশে গেলে তাতে গরমজল দিন।

জল ফুটে এলে ফুলকপি আর কাঁচালঙ্কা দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন।

বিরিয়ানি হয়ে এলে উপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে তারপর পরিবেশন করুন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩