
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের
ঘটনায় হতাহতদের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপকের নেতৃত্বে
বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপর এ বিষয়ে তদন্ত করে আগামী তিন
মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। জ্বালানি ও খনিজসম্পদ সচিবকে
কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
বিএম ডিপোতে বিস্ফোরণে হতাহতদের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা রিটের শুনানিতে বুধবার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

