Logo
শিরোনাম

সীমান্তের শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০১ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মোমেন বলেন, অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। তারা মাদক কারবারিদের সঙ্গে জড়িত ছিল। তবে রাখাইনে দুই পক্ষের যুদ্ধের কারণে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকেছে। শূন্যরেখায় এখন আর কোনো রোহিঙ্গা নেই।

আর কোনো রোহিঙ্গাকে নেওয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকে পড়েছেন, তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআরর কার্ড রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না।

লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।


আরও খবর