
অবৈধ সিমকার্ড বিক্রির সঙ্গে জড়িত ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৬১টি সিমকার্ড, চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং বেশ কিছু রিয়াল উদ্ধার করা হয়।
মেজর খালেদ আল-ক্রেইদিস বলেন, গ্রেপ্তারকৃতরা
রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছেন। সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের নিরাপত্তা
শাখা তাদের গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, অবৈধ সিমকার্ড বিক্রির সঙ্গে ওই সাত বাংলাদেশি জড়িত ছিলেন। রিয়াদ শহরের বিভিন্ন দোকান থেকে ওই সিমকার্ডগুলো সংগ্রহ করা হয়েছিল। মেজর খালেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিক আইনি ব্যবস্থা নেয়ার পর তাদের সরকারি কৌঁসুলির অফিসে হস্তান্তর করা হয়েছে।

