Logo
শিরোনাম

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেল ফারুকী

প্রকাশিত:রবিবার ২৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২১ অক্টোবর ২০২৩ | ৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালর ১৩তম আসরের পর্দা উঠেছে গত বৃহস্পতিবার। শেষ হবে আগামীকাল রোববার। এবারের উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রদর্শিত হবে। শিকাগোর ডাউন টাউনের কলাম্বিয়া ফিল্ম রোডিপল ইউনিভার্সিটিস স্কুল অব সিনেমাটিক আর্টস-এ সিনেমাগুলো দেখানো হবে। তবে এর মধ্যেই এলো নতুন খবর।

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হলো ঢাকাই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। সিনেমায় বিশেষ অবদানের জন্য উৎসবের আসরে তাকে ডেকে এই সম্মাননা দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন ফারুকী নিজেই।

এক ফেসবুক বার্তায় এই নির্মাতা লিখেছেন, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এ বছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেওয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।

জানা গেছে, উৎসব শুরু হয় অনুরুদ্ধ রায় চৌধুরীর লস্ট সিনেমাটি দিয়ে। আর শেষদিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারির নাম।


আরও খবর