Logo
শিরোনাম

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যা করে পালালো স্বামী

প্রকাশিত:শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে কৃষ্ণা বিশ্বাস (২০) নামের এক গৃহবধূকে হত্যা করে শিশু সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে কৃষ্ণাকে গলা টিপে হত্যা করে তাপস বিশ্বাস। এরপর গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দুই বছরের শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যান। পরে গ্রামবাসী থানায় খবর দিলে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের মা কৌশলা রানী জানান, বছর দুয়েক আগে কৃষ্ণার সঙ্গে তাপসের বিয়ে হয়। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ৬-৭ মাস আগে বাড়িতে এসে মুকুন্দপুর গড়ের হাটখোলা বাজারে একটি চায়ের দোকান দেয় তাপস। প্রায় স্ত্রীকে পরকীয়া সন্দেহে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাপস।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

নিউজ ট্যাগ: স্ত্রীকে হত্যা

আরও খবর