Logo
শিরোনাম

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক নিহত

প্রকাশিত:শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার তালতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খার ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মনিরুল ও মোহাম্মদ আলী বাইসাইকেলে বিনেরপোতার লিয়াকতের ভাটায় কাজ করতে যাচ্ছিল। পথিমধ্যে তালতলায় পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি জব্দ করতে না পারলেও একই ভাটার অন্য দুটি ট্রাক্টর পুলিশের কাছে সোপর্দ করেছে।


আরও খবর