Logo
শিরোনাম

সারি সারি কবর খুঁড়ে রাখা হচ্ছে রাজধানীর কবরস্থান গুলোতে

প্রকাশিত:সোমবার ২৬ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর রায়ের বাজার কবরস্থানে লাশ দাফন বেড়েছে কয়েকগুণ। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের জন্য নির্ধারিত ৮ নম্বর ব্লকে গিয়ে দেখা যায়, একপাশেই খুঁড়ে রাখা হয়েছে অন্তত ২৫টি কবর। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মৃত্যুর সংখ্যা অধিকমাত্রায় বেড়ে যাওয়ায় এমন আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা আক্রান্ত মৃতদেহের চাপ বাড়ায় গোরখোদকরা কোদাল দিয়ে কবর খুঁড়ে শেষ করতে না পেরে এক্সকাভেটর দিয়ে আগেই কবর খুঁড়ে রাখছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দিনে এ কবরস্থানটিতে গড়ে করোনায় মৃত ৮ থেকে ১০ টি লাশ দাফন করা হচ্ছে।

গত বছরের ২৭ এপ্রিল থেকে রায়েরবাজার কবরস্থানে করোনায় মৃতদের দাফন শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত প্রায় এক বছরে দাফন করা হয়েছে ১ হাজার ১১৭ জনকে।

গোরখোদকদের সাথে কথা বলে জানা যায়, গত শীতেও করোনায় মৃতদেহ কম আসছিলো। করোনায় মৃতদেহ বাড়ায় কাজের চাপও বেড়েছে।

দীর্ঘদিন গোরখোদকের কাজ করা সিরাজ বলেন জানান, এতো লাশ আসছে কথা বলার সময় নাই। কোদাল দিয়ে কবর খুঁড়ে কুল পাচ্ছিলাম না। ভেকু (এক্সকাভেটর) দিয়ে খোঁড়ায় আমাদের কষ্ট কমেছে।

নিউজ ট্যাগ: কবরস্থান

আরও খবর