Logo
শিরোনাম

‘সারের দাম এখনও বাড়ানোর সিদ্ধান্ত হয়নি’

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এই মহুর্তে দেশে পর্যাপ্ত সারের মজুত আছে, কোনো সংকট হবে না। সারের দাম এখনো বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। দাম বাড়ানোর কোনো উদ্দেশ্যও নেই, তবে সরকার উভয় সংকটে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ভর্তুকি প্রায় ৪ গুণ বেড়ে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। সারের ভর্তুকি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বছর সারে যে পরিমাণ ভর্তুকি দিতে হবে, তাতে আরেকটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।

তিনি জানান, সারের দাম বেড়ে যাওয়ায় ২০২১-২২ অর্থবছরে এ খাতে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ২০২০-২১ অর্থবছরে ভর্তুকির পরিমাণ ছিল ৭ হাজার ৭১৭ কোটি টাকা।


আরও খবর