Logo
শিরোনাম

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত:বুধবার ০৯ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হলেও এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

আজ বুধবার (৯ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ ছাড়া দেশের অবশিষ্টাংশেও মৌসুমি বায়ু আসার অনুকূল পরিস্থিতি রয়েছে। 

মঙ্গলবার (৮ জুন) সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৫৪ মিলিমিটার।

এদিকে, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।


আরও খবর