
বিরাট কোহলির
সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করেছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। তার সেঞ্চুরির পরও
হার এড়াতে পারেনি সফরকারীরা। ৩৭৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানে
ইনিংস থামায় শ্রীলংকা। ৬৭ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে
যায় ভারত।
মঙ্গলবার গুয়াহাটিতে
টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক ভারত। এদিন বিরাট কোহলির (১১৩) সেঞ্চুরি আর রোহিত
শর্মা (৮৩) ও শুভমান গিলের (৭০) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৭৩ রানের পাহাড় গড়ে ভারত।
টার্গেট তাড়া
করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারিয়ে কোণটাসা হয়ে যায় শ্রীলংকা। দলের হাল ধরে রাখেন ওপেনার
পাথুম নিশানকা। মিডল অর্ডারে তাকে সঙ্গ দেন চারিথা আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক
দাসুন শানাকা।শানাকা ৪৪ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। ৮০ বলে ৭২ রান করেন নিশানকা।
৪০ বলে ৪৭ রান করেন ডি সিলভা।

