
কোভিড সংক্রমণ কিছুটা কমার
লক্ষণ দেখতেই ছবি মুক্তির ভাবনা শুরু বলিউডের। প্রযোজকদের আশা, কিছু দিনের মধ্যে হয়তো
গোটা দেশেই ফের খুলবে প্রেক্ষাগৃহ।
আর তাই হলে ছবি মুক্তির
তোড়জোড় শুরুর পথে এগোতে চাইছেন অনেকেই। তাঁদের মধ্যেই রয়েছেন 'লাল সিং চড্ডা'র প্রযোজক
আমির খান এবং 'রাধেশ্যাম' ছবির প্রযোজনা সংস্থা।
করোনা কালে প্রেক্ষাগৃহ
খুললেও হয়তো থাকবে ৫০ শতাংশ। তাতেও দমে যেতে রাজি নয় বলিউড। কারণ একই পরিস্থিতিতে ভাল
ব্যবসা করেছে 'স্পাইডারম্যান' এবং 'পুষ্পা: দ্য রাইজ'। ফলে ৫০ শতাংশ দর্শক নিয়েও প্রেক্ষাগৃহেই
ছবির মুক্তি চান প্রযোজক-পরিচালকেরা।
কবে মুক্তি পাবে 'রাধেশ্যাম'
কিংবা 'লাল সিং চড্ডা'?
বলি পাড়ার খবর, ১৪ ফেব্রুয়ারি,
ভ্যালেনটাইন্স ডে-তেই ছবি মুক্তির কথা ভেবে রেখেছে প্রযোজনা সংস্থা। অন্য দিকে, 'লাল
সিং চড্ডা'র মুক্তি নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছেন প্রযোজক আমির খান। শোনা যাচ্ছে,
এ বার সলমনের জুতোয় পা গলাতে পারেন আমির। 'লাল সিং চড্ডা' মুক্তি পেতে পারে ইদের দিনে।

