Logo
শিরোনাম

সাজেকে সড়ক দুর্ঘটনায় এক মেজরসহ আহত ৮

প্রকাশিত:শনিবার ১৬ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাগড়াছড়ি থেকে দিদারুল আলম


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের সিজোকছড়া এলাকায় পর্যটবাহী (ঢাকা মেট্রো- চ-১৫৭০০২) একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে সেনাবাহিনীর এক মেজরসহ গুরুতর আহত হয়েছে ৮ পর্যটক।

শনিবার (১৬ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে দুই কিলোমিটার দূরে সিজোক ছড়ায় এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় যুবক অনিল ত্রিপুরা।

আহত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে খাগড়াছড়ি সিএমএইচে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার। আহত পর্যটকদের মধ্যে মেজর মোহাম্মদ মিজান ও তার পরিবারের সাত সদস্য ছিলেন।


আরও খবর