Logo
শিরোনাম

সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দারাম এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক ও খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

পাহাড়ধসের কারণে সড়কের দুই পাশে আটকে পড়েছে পর্যটকবাহী শত শত যানবাহন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার সকালে নন্দারাম এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে।  এরই মধ্যে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করেছেন। পুরোপুরি মাটি সরানোর কাজ শেষ হতে আনুমানিক তিন ঘণ্টা সময় লাগবে।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, শারদীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে টানা কয়েক দিনের সরকারি ছুটির কারণে সাজেকে শতাধিক রিসোর্ট ও কটেজ বুকিং হয়েছে। ধারণক্ষমতার চার গুণ পর্যটক অবস্থান করছেন, রিসোর্টে জায়গা না পেয়ে অনেকে তাঁবুতে অবস্থান করছেন।


আরও খবর

মিয়ানমার সীমান্তে গোলাগুলি-আগুন, নিহত ১

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ২০২৩