Logo
শিরোনাম

শাহজালালে এক কেজি ২১৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশিত:সোমবার ১৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার এক কেজি ২১৬ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর নাম শাহ আলম। তার বাড়ি ফেনীর দাগনভূঞাতে।

শাহ আলমের ব্যাগ স্ক্যান করে স্বর্ণ পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মধ্যে সাতটি সোনার বার ও স্বর্ণালঙ্কার রয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৮৯ লাখ টাকা।

অভিযুক্ত শাহ আলম আজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আল আরাবিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন।


আরও খবর