Logo
শিরোনাম

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণসহ ২ যাত্রী আটক

প্রকাশিত:শনিবার ১৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণ ও অলঙ্কারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন- সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)।

তাদের দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট আর্মড পুলিশের (এপিবিএন) দেওয়া সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা বিমানবন্দর সার্কেল শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের ইমিগ্রেশন করে কাস্টমস এরিয়াতে নিয়ে আসা হয়। পরে তাদের কাছে ৪টি স্বর্ণবার (৪৬৪ গ্রাম) ও ১৯৬ গ্রাম  অলঙ্কার পাওয়া যায়।

তাদের কাছে আরও স্বর্ণ আছে, এমন সন্দেহ হলে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে এমিরেটস এয়ারলাইন্স প্রতিনিধি ও এডিয়েশন সিকিউরিটির (এ্যাডসেক) তথ্য মোতাবেক কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম, কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেল টীম, এপিবিএন এবং বিমান বন্দরের অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালায়। অভিযানে আসামিদের বোর্ডিংকৃত ফ্লাইট নং ইকে-৫৮৪ এ বোর্ডিং পাসে উল্লিখিত সিট নম্বর ৩৫ ডি ও ৩৫ জিতে রামেজিং করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি ছোট প্যাকেট পাওয়া যায়।

এরপর, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের এবং স্বাক্ষীদের উপস্থিতিতে ১০টি প্যাকেট খুলে স্বর্ণ-সদৃশ পেস্ট (২৩৪০ গ্রাম) উদ্ধার করা হয়।

বিমানবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এ কে এম আনিসুর রহমান বলেন, আসামিদের গ্রেফতার পূর্বক বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর