Logo
শিরোনাম

শাহ আমানতে ৭ কোটি টাকার সোনার বার উদ্ধার

প্রকাশিত:শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। আজ সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত সোনার বারের ওজন ১০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পরে তল্লাশি করি। এসময় বিমানের ভেতরে সিটের নিচ থেকে ৮৬ পিস স্বর্ণের বার উদ্ধার করি। এসব বারের ওজন ১০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। স্বর্ণগুলো কারা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


আরও খবর