Logo
শিরোনাম

সাঈদ খোকনের দুই মামলার একটি খারিজ, অন্যটি প্রত্যাহার

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে হওয়া মানহানির দুই মামলার একটি খারিজ অন্যটি প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রত্যাহার আবেদনটি মঞ্জুর করেছেন আদালত। অপর মামলাটি খারিজ করে দিয়েছেন। একটি মামলার বাদীর নাম কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট সারওয়ার আলম।

এর আগে গত ১২ জানুয়ারি সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেছিলেন, 'দেশের মানুষ বিষয়টাকে হাস্যকর হিসেবে নিচ্ছে। এর আগেই আমি বলেছি। একটি দায়িত্ববান পদে থাকলে অনেকেই অনেক কথা বলবে। গতকাল যে মামলা করা হয়েছে, তার সঙ্গে আমি জড়িত নই। অতি উৎসাহী কিছু লোক এ মামলা করেছে। আমি তাদের মামলা প্রত্যাহারের জন্য বলবো।'

প্রসঙ্গত, সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে ১১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার আবেদন করা হয়।

ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট-২ ব্লক-এ ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু অভিযোগটি দাখিল করেন। ওই ঘটনার পর দুপক্ষের বিবাদটি প্রকাশ্য রূপ পায়।


আরও খবর