Logo
শিরোনাম

সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ২২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীর বিভাগীয় গণসমাবেশের আগে গ্রেপ্তার হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা। সোমবার ভোর ৪টায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলা আসামি নাদিম মোস্তফার বিরুদ্ধে গত ১১ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। গত মার্চ মাসে তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

ওই জামিনের মেয়াদ শেষ হয়ে গেলেও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি নাদিম মোস্তফা। তবে দীর্ঘদিন তিনি নির্বাচনী এলাকায় ছিলেন না। ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন।


আরও খবর