Logo
শিরোনাম

সাবেক বস্ত্র প্রতিমন্ত্রীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, পটুয়াখালী-৩ আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, "বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির জন্য সংগ্রাম করা আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অবদান দেশের রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।"

নিউজ ট্যাগ: শ ম রেজাউল করিম

আরও খবর