
র্যাবের ছয়টি ব্যাটালিয়ানের অধিনায়ককে (সিও) একযোগে বদলি করে নতুন অধিনায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এলিট ফোর্সটির পাঁচটি উইংয়ের পরিচালককেও একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সই করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী লে. কর্নেল মাহমুদুল হাসানকে র্যাব-৮ এর অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র্যাব-৪ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে র্যাব-২ এর অধিনায়ক করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনকে র্যাব-১২ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনকে র্যাব-১০ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলামকে র্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে।
র্যাব সদর দফতরের অপস উইংয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদারকে।
র্যাব সদর দফতরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে লে. কর্নেল আবু নাঈম মো. তালাতকে।
র্যাব সদর দফতরের যোগাযোগ উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র্যাব সদর দফতরের ট্রেনিং উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র্যাব সদর দফতরের তদন্ত উইংয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামানকে।
একই আদেশে র্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র্যাব সদর দফতরের প্রশাসন ও অর্থ ইউংয়ে, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানকে র্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।

