Logo
শিরোনাম

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:রবিবার ১৪ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রুপগঞ্জ,(নারায়ণগঞ্জ) থেকে রুদ্রদীপ দাস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২শ পিছ ইয়াবাসহ আরিফ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) মধ্য রাতে উপজেলার মাঝিপাড়ার সোনাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ উপজেলার সোনাব এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমউদ্দীন মজুমদার জানান, গ্রেফতারকৃত আরিফ দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গত শনিবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাব এলাকা থেকে ২শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর