
রাজধানী ঢাকায় রুট পারমিটবিহীন বাস-মিনিবাস
চলাচল বন্ধের লক্ষ্যে আজ রবিবার অভিযান পরিচালনা করা হবে। গতকাল শনিবার দক্ষিণ সিটি
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক বিবৃতিতে এই কথা জানান।
বিবৃতিতে বলা হয়, বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে রবিবার সকাল ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
এছাড়াও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি
(বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিবিধিবৃন্দ এবং করপোরেশনের প্রধান
সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উপস্থিত থাকবেন।

