Logo
শিরোনাম

রুশ সেনা নিয়ে 'ভুয়া খবর' হলে ১৫ বছরের কারাদন্ড

প্রকাশিত:শনিবার ০৫ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদন্ডের বিধান রেখে আইন পাস করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে।

এতে সৈন্যদের নিয়ে ভুয়া সংবাদ পরিবেশনের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদন্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া পুতিন রাশিয়ার বিরুদ্ধে অবরোধের ডাক দেয়ার জন্য জরিমানা কিংবা কারাদন্ডের বিধান রাখা আরও একটি বিলে  স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ইউক্রেনে হামলার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। 


আরও খবর