Logo
শিরোনাম

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত:শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরে সালথা উপজেলায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে জুয়েল মোল্লা (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই গ্রামের হান্নান মোল্লার ছেলে। তিনি পেশায় নছিমনচালক ছিলেন।

জানা যায়, বাড়িতে কেউ না থাকায় সন্ধ্যায় ঋণের চাপে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুয়েল।

নিহতের পরিবার জানায়, জুয়েল একাধিক এনজিও থেকে ৮০ হাজার টাকার ঋণ নেন। এই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের দাবি।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তদন্ত করে দেখা হবে।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩