Logo
শিরোনাম

রোনালদোর সেঞ্চুরির দিনে জুভেন্তাসের দারুণ জয়

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইতালিয়ান সিরিআ লিগে বুধবার রাতে জুভেন্তাস মুখোমুখি হয়েছিল সাস্সুয়োলোর। ম্যাচটা শেষ হয়েছে কোনো অঘটন ছাড়াই। সাস্সুয়োলোকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্তাস।

এদিন জুভেন্তাসের হয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ক্যারিয়ারটাই যেন রেকর্ড গড়া, ভাঙ্গার। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে যোগ হলো আরেকটি নতুন রেকর্ড।

জুভেন্তাসের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে তিন মৌসুমে পূর্ণ করেছেন গোলের সেঞ্চুরি। সাস্সুয়োলোর বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষের আগেই করেন রেকর্ড গড়া গোলটি।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই পেনাল্টির দারুণ সুযোগ পেয়েও গোল পায়নি সাস্সুয়োলো। জুভেন্তাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ঠেকিয়ে দেন পেনাল্টি।

এরপর ২৮ মিনিটের মাথায় জুভেন্তাসকে এগিয়ে নেন আদ্রিয়েন র‌্যাবিওট। ম্যাচের ৪৫ মিনিটে ২-০ ব্যবধান বাড়ান রোনালদো। যা জুভেন্তাসে তার শততম গোল।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৫৯ মিনিটে জিয়াকমো রাসপাদোরি গোলে ব্যবধান কমিয়ে আনে সাস্সুয়োলো। তবে সাত মিনিট পর ৬৬ মিনিটের মাথায় পাওলো দিবালার গোল হতাশ করে স্বাগতিকদের। এই গোলে দিবালাও পূর্ণ করেন জুভেন্তাসের হয়ে সেঞ্চুরি।

বাকি সময়টায় আর কোনো গোল পায়নি দু'দল। ৩-১ গোলের জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকিয়ে রাখল জুভেন্তাস।

নিউজ ট্যাগ: জুভেন্তাস

আরও খবর