
ফুলহ্যামের বিপক্ষে
ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন ক্রিস্তিয়ান এরিকসেন। তবু জেগেছিল তাদের পয়েন্ট
হারানোর শঙ্কা। একেবারে শেষ মুহূর্তে গোল নাটকীয়ভাবে গোল করে দলকে বাঁচান আলেহান্দ্রো
গারনাচো।
বিশ্বকাপ বিরতির
আগে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ছিল রবিবার রাতে। ২-১ গোলে জিতেছে এরিক টেন হাগের দল।অসুস্থতার
কারণে এই ম্যাচে খেলেননি পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
১৪ ম্যাচে আট
জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে
টটেনহ্যাম হটস্পার চারে, ৩০ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড তিনে আছে।
১৪ ম্যাচে ৩২
পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দুইয়ে আছে। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট
নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ফুলহ্যাম।

