Logo
শিরোনাম

রোমান্টিক লুকে সিয়াম-পূজা

প্রকাশিত:মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিয়াম আহমেদ ও পূজার চেরি জুটির নতুন ছবি ‌শান আসছে আগামী বছরের জানুয়ারিতে। গতকাল সোমবার ছবির দ্বিতীয় অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে রোমান্টিক লুকে দেখা গেছে সিয়াম-পূজাকে।

পোস্টার পোস্ট করে পূজা লিখেছেন, ‌মানব পাচারকারীর রক্ত দিয়ে খেলি হোলি, গাই আমি উল্লাসের গান। মানব পাচারকারী রুখি খড়গ হস্তে আমি নিভয়, নির্ভীক আমি শান

পুলিশ অ্যাকশন থ্রিলার ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৭ জানুয়ারি। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া ।

এম রাহিম পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ ও আরো অনেকে।

 

নিউজ ট্যাগ: সিয়াম-পূজা

আরও খবর