Logo
শিরোনাম

রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রোহিঙ্গা সমস্যার শিগগিরই সমাধান না হলে তাদের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই (রোহিঙ্গা) সমস্যার যদি শিগগিরই সমাধান না হয় তাহলে এরা (রোহিঙ্গা) ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের ইজি প্রে হবে। আমরা বলব না তারা প্রে হয়ে গেছে, আমরা সম্ভাবনার কথা বলছি। সম্ভাবনার আড়ালে আমরা দুএকটা ঘটনাও দেখছি।

পার্বত্য এলাকায় আশ্রয় নেওয়া জঙ্গিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।


আরও খবর