
কক্সবাজার টেকনাফ
উপজেলার রোহিঙ্গা শিবির থেকে ৬৫ হাজার ইয়াবা ও আধা কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ
করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এ ঘটনায় রোহিঙ্গা নারী ও
পুরুষকেও আটক করেছে পুলিশ।
আটকরা হলেন— টেকনাফ ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল
বাশারের ছেলে একরাম উদ্দীন (২৩) ও উখিয়া বালুখালী ১৮নং এইচ ব্লক রোহিঙ্গা ক্যাম্পের
মৃত ফারুকের স্ত্রী হাসিনা বেগম (৩০)।
টেকনাফ মডেল থানার
ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে
গোপন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় সাবরাং মৌলভীপাড়া পাকা রাস্তার ওপর থেকে ৬০
হাজার পিস ইয়াবা ও টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লানপাড়ার বেগমের বাড়ি থেকে পাঁচ হাজার
এবং আধা কেজি আইস জব্দ করা হয়। এ সময় এক নারী ও এক পুরুষকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
জব্দকৃত ৬৫ হাজার
পিস ইয়াবা ও অর্ধ কেজি (আদা কেজি) আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
আটক দুজনকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।

