Logo
শিরোনাম

রোববার থেকে মিরপুরের ৩০ বাসে ই-টিকিট চালু

প্রকাশিত:রবিবার ১৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মিরপুরের ৩০টি কোম্পানির বাস আগামীকাল রোববার থেকে ই-টিকিটিংয়ের আওতায় আসছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

আজ শনিবার রাজধানীর ইস্কাটন এলাকায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত রাজধানী ঢাকার গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এনায়েত উল্যাহ বলেন, আগামীকাল রোববার থেকে মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকিটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকিটিং চালু করা হবে।

ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটিংয়ের আওতায় আসবে বলেও জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক।

ই-টিকিটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। যেখানে সেখানে গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন।


আরও খবর