Logo
শিরোনাম

রোববার ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত:রবিবার ২৭ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি করতে পাঁচ দিনের সফরে তার নিজ জেলা কিশোরগঞ্জে যাবেন আগামী ২৭ মার্চ।

আজ শুক্রবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ৫ দিনের সফরে ২৭ মার্চ (রবিবার) বিকেলে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। তিনি সেখানে বেশ কয়েকটি সমাবেশে ভাষণ দেবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উদ্বোধন করবেন।

এ ছাড়া তিনি বুধবার (৩০ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদরে "শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার" এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি বিভিন্ন উপজেলায় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভাও করবেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রাষ্ট্রপ্রধানের ঢাকায় ফেরার কথা।


আরও খবর