Logo
শিরোনাম

রংপুরে বাসচাপায় নিহত ৪

প্রকাশিত:সোমবার ২৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি বাস ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।

নিউজ ট্যাগ: রংপুর বাসচাপা

আরও খবর