Logo
শিরোনাম

রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০২ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজার শহরের কলাতলীর একটি হোটেল থেকে সৌরভ সিকদার (৩৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের কলাতলীর ডলফিন মোড় এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৌরভ সিকদার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মাস্টার হাসান শহীদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দীন জানান, রবিবার সৌরভ সিকদার তার স্ত্রীকে সাথে নিয়ে ওই রিসোর্টে ওঠেন। পরে গলায় রশি বেঁধে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এসময় রশি ছিঁড়ে রিসোর্টের রুমে পড়ে যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। এসময় স্ত্রী মরদেহের পাশে ছিলেন।

স্ত্রীর দেওয়া তথ্যমতে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে। এরপরও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর