Logo
শিরোনাম

রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ০২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় জানিয়েছে সিআইডি সূত্র।

শনিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি জানান, তাকে এখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।


আরও খবর