Logo
শিরোনাম

রিজওয়ানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন শাহীন আফ্রিদি

প্রকাশিত:বুধবার ২২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন পেসার শাহীন শাহ আফ্রিদির। তার মতে, বাবর আজমের চেয়েও ভালো অধিনায়ক রিজওয়ান।

সম্প্রতি পিসিএলে লাহোরের অধিনায়কত্ব পাওয়া শাহীন আফ্রিদি বলেন, আমার দৃষ্টিতে রিজওয়ান সেরা অধিনায়ক। লাহোরের দায়িত্ব নেওয়া উপলক্ষে সংবাদ সম্মেলনে তাকে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে শহীদ আফ্রিদির জামাতা বলেন, বাবর আমার প্রিয় ব্যাটসম্যান। তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও তিনি ভালো করছেন। তার নেতৃত্বে আমরা সাফল্য চূড়ায় পৌছার অপেক্ষায়।

খেলা শুরু করার পর পাকিস্তান দলের কাকে সবচেয়ে যোগ্য অধিনায়ক বলে আপনার মনে হয়- এমন প্রশ্নের জবাবে শাহীন আফ্রিদি বলেন, আমি রিজওয়ানের ব্যক্তিত্বকে পছন্দ করি। ঘরোয়া ক্রিকেটে আমরা একসঙ্গে খেলেছি। সেই হিসেবে আমার কাছে মনে রিজওয়ান সেরা অধিনায়ক। জাতীয় দলের অধিনায়ক বাবর আজমকে আমি সেরা দুইয়ে রাখব।

রিজওয়ানের দাপুটে পারফরম্যান্সের কারণে অনেকেই তাকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখার পক্ষে। গত জুলাইয়ে অবশ্য রিজওয়ান জানিয়েছিলেন, বাবরের সাম্রাজ্যে ভাগ বসাতে চান না তিনি।

রিজওয়ানের ভাষায়, আমি অধিনায়কত্ব নিয়ে ভাবি না। কারণ আমার কাজ হল খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দেওয়া। বাবর এখন অন্যতম সেরা অধিনায়ক। আমাদের বিগত সিরিজগুলো দেখুন, দারুণ সব সিদ্ধান্ত নেয় সে। আমাদের তিন-চারজন খেলোয়াড় একসঙ্গে করলে যা হবে, বাবরের ভাবনা-চিন্তা তার চেয়েও ভালো।


আরও খবর