Logo
শিরোনাম

রেসিপি: ঢাকাই চিংড়ি ভুনা

প্রকাশিত:শনিবার ০৪ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকাই চিংড়ি ভুনার স্বাদই অন্যরকম। দেখে নিতে পারেন রেসিপি-

উপকরণ:

বড় চিংড়ি- ৪টি

সরিষার তেল- ৩ টেবিল চামচ

হলুদেড় গুঁড়া- আধা চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

জিরার গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

লবণ- স্বাদ মতো

পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

পোস্ত বাটা- ১ চা চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

কাঁচামরিচ- ৪টি

ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ

রান্না প্রণালি:

একটি প্যানে সরিষার তেল নিন। তেল গরম করে তার মধ্যে চিংড়িগুলো হালকাভাবে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে সব বাটা মসলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিন।

এরপর পানিতে গুঁড়ো মসলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সেটা প্যানে ঢালুন। তেল বেরিয়ে এলে চিংড়ি আর কাঁচা মরিচ দিন।

ধনে পাতা, টক দই আর পোস্ত বাটা দিয়ে নেড়ে নিন। এরপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩