
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের
কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির রায়ের জন্য আজ বৃহস্পতিবার দিন
ধার্য রয়েছে।
গত ২৭ অক্টোবর ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের
বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে রায় ঘোষণার জন্য তারিখ ধার্য ছিল। তবে ওই
দিন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে আদালতের কার্যক্রম
বন্ধ রাখার কারণে রায় হয়নি। এজন্য এই মামলার রায়ের তারিখ পিছিয়ে ১১ নভেম্বর ধার্য করা
হয় বলে জানান সংশ্নিষ্ট ট্রাইব্যুনালের পিপি আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ।

