Logo
শিরোনাম

‘রেহানা মরিয়ম নূর’ আনকাট সেন্সর দেওয়ার সিদ্ধান্ত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূরকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছবিটি প্রদর্শনী শেষে এ সিদ্ধান্ত নেয় বোর্ড।

বাংলাদেশের প্রথম ছবি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তেঁ রিগা বিভাগে অফিসিয়ালি প্রদর্শিত হয়েছে এটি।

সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. জসীম উদ্দিন বলেন, বোর্ড সদস্যরা ছবিটি দেখে এতে কর্তনের মত কিছু পায়নি। এটির দেখে বোর্ড সদস্যরা এর নির্মাণের প্রশংসা করেছেন।

রেহানা মরিয়ম নূর সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন।

ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, সেন্সর বোর্ড ছবিটি দেখেছে এটা তারা জানেন। কিন্তু এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া না পাওয়ার ব্যাপারে অফিসিয়ালি কিছু জানায়নি। ছাড়পত্র হাতে পাওয়ার পর অক্টোবরে বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি মুক্তির পরিকল্পনা তাদের।

সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৭ মিনিট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী প্রমুখ। কানের পর আরও তিনটি উৎসবে নির্বাচিত হয়েছে রেহানা মরিয়ম নূর


আরও খবর